আন্তর্জাতিক

কোভিড-পজিটিভ ছেলেকে গাড়ির ব্যাকডালায় রাখলেন মা

মা কোভিড পজিটিভ ছেলেকে গাড়ির ব্যাকডালায় রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী মা কোভিড পজিটিভ ছেলেকে গাড়ির ব্যাকডালায় রাখছেন, মাস্ক ও গ্লাভস পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেক্সাসে নিজেকে ভাইরাসের সংস্পর্শ থেকে রক্ষা করতে একজন মার্কিন শিক্ষিকা তার ১৩ বছর বয়সী করোন পজিটিভ ছেলেকে গাড়ির ব্যাকডালায় আটকে রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে।

সারাহ বিয়াম (৪১) নামের ওই শিক্ষিকাকে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ৩ জানুয়ারি টেক্সাসের হ্যারিস কাউন্টিতে গাড়ির ব্যাকডালায় একজনের কথা শুনে এক ব্যক্তি পুলিশকে ডাকেন। পুলিশ এসে ওই শিশুটিকে উদ্ধার করে।

অভিযুক্ত বিয়াম বলেছেন, ছেলেকে কোভিড -১৯-এর জন্য পরীক্ষা করা হয়েছে। কিশোরীটিকে গাড়িতে রেখেছিলেন কারণ নিজে সংক্রামিত হতে চাননি। তাকে গাড়িতে রেখে নমুনা পরীক্ষা করতে যাচ্ছিলেন।

টেক্সাস ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি একজন কর্মকর্তা  রিচার্ড স্ট্যান্ডিফার বলেছেন, করোনা পজিটিভ কাউকে ব্যাকডালায় রাখতে আমি শুনিনি। কোনোভাবে গাড়িটি দুর্ঘটনা হলে ছেলেটি গুরুতরভাবে আহত হতে পারতো।

২০১১ সাল থেকে স্থানীয় একটি হাইস্কুলে শিক্ষকতা করে আসছেন সারাহ। এ ঘটনার পর তাকে স্কুল থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

বিষয়:টেক্সাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…