ক্রিকেট

কোচ আশাবাদী সাকিব খেলবে পরের ম্যাচে

কোচ আশাবাদী সাকিব খেলবে পরের ম্যাচে

ব্রিস্টল থেকে: যে ম্যাচে চোট পেয়েছেন, সেই ম্যাচেই করেছেন সেঞ্চুরি। ব্যাটসম্যানটির নাম সাকিব আল হাসান। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলা এ অলরাউন্ডার ব্রিস্টলে এসেছেন চোট সঙ্গী করে।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলে ম্যাচটা হলে হয়ত একাদশের বাইরেই থাকতে হতো সাকিবকে। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তবে আশার খবর, খুব দ্রুত সেরে উঠছেন দেড় বছর ধরে একের পর এক চোটের সঙ্গে লড়াই করে চলা সাকিব।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সংবাদ সম্মেলনে খুব হতাশ ছিলেন বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস। ‘প্রকৃতির উপর কারও হাত নেই’ এই আপ্তবাক্য মেনে নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১৭ জুনের ম্যাচে চোখ তার। টন্টনের ম্যাচে সাকিবকে একাদশে পেতে খুব আশাবাদী টাইগার কোচ।

বাংলাদেশের সমর্থকদের সঙ্গে স্টিভ রোডস

‘আপনারা সবাই দেখেছেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ও কিছুটা চোটগ্রস্ত ছিল। তারপরেও খেলেছিল। ইনজুরি নিয়েও খেলেছে দারুণ। তবে আমরা ওকে নিয়ে আশাবাদী। সেভাবে সেরে উঠছে, আশা করছি পরের ম্যাচে ও(সাকিব) খেলতে পারবে।’

বিষয়:বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসানস্টিভ রোডস
প্রতিবেদক

সাজ্জাদ খান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…