প্রবাস সংবাদ

কানাডার ক্যালগারিতে ঈদুল আজহা উদযাপন

ঈদুল আজহা

কানাডার ক্যালগারিতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। স্থানীয় সময় সকাল নয়টায় ক্যালগারির আকরাম জুমা মসজিদে ঈদের জামাত হয়েছে।

এছাড়াও বাইতুল মোকাররম ইসলামিক সেন্টার অব ক্যালগারি ও বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগারির উদ্যোগে প্রধান ঈদ জামাত হয়েছে সকাল ৯টায়। মার্লবোরো কমিউনিটি সেন্টারে সকাল পৌনে দশটায় দ্বিতীয় জামাত হয়েছে।

পুরুষদের পাশাপাশি নারী এবং শিশুরাও জামাতে অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিষয়:ঈদুল আজহাকানাডা-ঈদসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…