বাংলাদেশ

কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে জখম

কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে জখম

কক্সবাজার শহরে বৌদ্ধ বিহারের এক ভিক্ষুকে কুপিয়ে জখম করেছে আরেক ভিক্ষু। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সকাল সাড়ে ৭টার দিকে শহরের উমা তারাং বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পরপরই আহত বৌদ্ধ ভিক্ষু উপেন দিতাকে (৭০) মারাত্মক জখম অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় বৌদ্ধ বিহার সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা পুলিশকে ঘটনার বর্ণনা দেন।

বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মংয়াইন রাখাইন নামের এক সহকারী ভিক্ষু এ হামলা চালিয়েছে। পুলিশ বলছে তাকে ধরার চেষ্টা চলছে।

স্থানীয় থিনথিন রাখাইন বলেন, মংয়াইন রাখাইন মদ্যপান করা অবস্থায় এ হামলা চালায়। আমরা চিৎকার শুনে বিহারে এসে দেখি অনেক রক্ত ঝরছে। সাথে সাথে ভিক্ষুকে এলাকার লোকজন হাসপাতালে নিয়ে আসে।

থিনথিন রাখাইন বলেন, ভিক্ষু আমাদের বলেছে মংয়াইন রাখাইন মদ্যপান করে ভিক্ষুর কাছে টাকা চায়। তিনি টাকা না দেয়ায় এ হামলা চালায়।

পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মংয়াইন নামের অপর এক ভিক্ষু এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শী এবং আহত নিশ্চিত করেছে। তাকে ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মং  থোলো রাখাইন জানান, ক্যাং এর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আসছিল। এ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ক্যাং সংশ্লিষ্ট নয়। তিনি বাইরে একটি বাড়িতে ভাড়া থাকেন। হামলার পর সে পালিয়ে গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিরাজি বলেন, মাথায় ৫টি কোপের চিহ্ন আছে, সেগুলোকে সেলাই দেওয়া হয়েছে।

বিষয়:বৌদ্ধ ভিক্ষু
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…