আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বৌদ্ধ ভিক্ষু রিমান্ডে

বৌদ্ধ ভিক্ষু রিমান্ডে, পুলিশ সদস্যরা তার পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৌদ্ধ ভিক্ষু রিমান্ডে, পুলিশ সদস্যরা তাকে নিরাপত্তার জন্য ঘিরে রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলংকায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী ৩১ জন রোহিঙ্গাকে বের করে দেয়ার জন্য বিক্ষোভকারী এক বৌদ্ধ ভিক্ষুককে আটক করেছে পুলিশ। রোহিঙ্গাদের বের করে দেয়ার জন্য স্থানীয়দের নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়ার অভিযোগে ভিক্ষু আকমিমানা দেওরত্নকে ইতোমধ্যে রিমান্ডে নিয়েছেন শ্রীলংকার আদালত।

আকমিমানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ‘রোহিঙ্গারা সন্ত্রাসী’ বলে বিক্ষোভ করার অভিযোগ আনা হয়েছে। পুলিশের একজন মুখপাত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের ওপর আক্রমণের ঘটনা লজ্জাজনক বলে নিন্দা জানিয়েছে শ্রীলংকা সরকার। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যথযাথ ব্যবস্থা গ্রহণ করবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

দু’জন ভারতীয় দালালের মাধ্যমে নৌকায় করে শ্রীলংকায় আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের গত এপ্রিলে আটক করা হয়। প্রথমে তাদের পুলিশ হেফাজতে রাখা হলেও গত মঙ্গলবার বিক্ষোভের পর তাদের জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

বিষয়:বৌদ্ধ ভিক্ষুরোহিঙ্গাশ্রীলংকা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…