বিনোদন

এফডিসিতে পা রাখতেই শাকিবের নামে স্লোগান

এফডিসিতে পা রাখতেই শাকিবের নামে স্লোগান

বিকেল যখন ঠিক ৪ টা, শীর্ষ অভিনেতা শাকিব খান তখন বিএফডিসির গেটে। হ্যাঁ, নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এলেন শিল্পী সমিতির সাবেক এই সভাপতি।

শাকিব খান আসার সঙ্গে সঙ্গে পুরো এলাকা লোকে লোকারণ্য! তার গাড়ি এসে থামে মূল ফটকে। এর মধ্যেই পুরো এফডিসিতে খবর ছড়িয়ে পড়ে শাকিব এসেছেন! তখনই ভক্তরা এসে আটকে দেয় শাকিবকে। বাধ্য হয়ে পায়ে হেঁটে ক্যান্টিন পার হয়ে ভোট কেন্দ্রের দিকে যান শাকিব।


ততক্ষণে শাকিব শাকিব শাকিব বলে স্লোগান উঠে। তাকে এগিয়ে নিতে ওমর সানী, মিশা সওদাগর হিমশিম খাচ্ছিল। তারপর ভোট কেন্দ্রের মুখেই দেখা হয় মৌসুমী ও ডিপজলের সাথে। এসময় শাকিবকে উদ্দেশ্য করে ডিপজল জিজ্ঞেস করেন, হিরো কেমন আছো! তখন শাকিব হাত নেড়ে কুশল বিনিময় করেন।

চারদিকে ভিড় বেশি জমা হলে তিনি ভোট কেন্দ্রে ঢুকে পড়েন। ভোট প্রদান শেষে প্রায় ১৫ মিনিট পর শাকিব খান সরাসরি যান প্রযোজক সমিতির অফিসে। সেখানে বসেই শাকিব খান কিছুটা ক্ষোভ ঝাড়েন। তার প্রশ্ন, এফডিসি জুড়ে এতো পুলিশ কেন? গেট দিয়ে যখন আমি ঢুকছি তখন পুলিশকে কেন কৈফিয়ত দিতে হবে?

তিনি বলেন, এফডিসি আমার ঘর, আমার বাড়ি। এখানে আমি যখন খুশি তখন আসবো। বিগত নির্বাচনে এতো সমস্যা দেখিনি। যা দেখেছি তা ছিলো উৎসবমুখর পরিবেশ।

বিষয়:এফডিসিলিড বিনোদনশাকিব খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…