ঈদে পরিমিত খাওয়া আর হজমের বিষয়ে সতর্ক থাকুন

ঈদ খুশিকে ধরে রাখতে আনন্দের পাশাপাশি খাবারেও সতর্ক থাকতে হবে। কারণ মুহূর্তের অসতর্তা আপনাকে অনেক বড় স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। তাই মেনে চলতে পারেন কিছু বিষয়-
- যাদের খাবারে অ্যালার্জি আছে তাদের জন্য সতর্কতা সবচেয়ে জরুরি। অনেক সময় মনে করা হয় ঈদের মাংস এক-দুই পিস খেলে হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু তা নয়। এর ফলে তার শরীর চুলকাবে, শ্বাসনালীর ভেতরের অংশ ফুলে শ্বাসকষ্টও হতে পারে।
- যেহেতু ঈদ একটা বড় উৎসব, তাই খেতে ইচ্ছে করলেও পরিমিত খেতে হবে। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য এটা বাধ্যতামূলক।
- যারা হার্টের রোগী তারা অবশ্যই অধিক তেল, মশলা যুক্ত খাবার পরিহার করবেন। দাওয়াতে গেলেও অধিক খাবেন না।
- আমরা নাস্তাসহ দিনে সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত খাবার খেয়ে থাকি। সেই রুটিন এই সময়েও মেনে চলতে হবে। বেশি মিষ্টি বা জর্দা জাতীয় খাবার খাবেন না।
- আবহাওয়া যেহেতু উত্তপ্ত সেহেতু স্যালাইন সাথে রাখবেন। পানি খাবেন বেশি বেশি। ছাতা সাথে রাখবেন, রোদচশমা ও সানব্লক ব্যবহার করবেন। চর্বি জাতীয় খাবারকে সবাই পরিহার করবেন।
- এসিডিটি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর কোল্ড ড্রিংকস একদমই খাবেন না। কারণ, এতে প্রচুর সুগার থাকে।
- খাবার হজম করার জন্য কোল্ড ড্রিংসের পরিবর্তে বোরহানি, টক দই খাবেন।

সর্বপরি পরিমিত খান এবং ঈদ আনন্দকে উপভোগ করুন।
পরামর্শ দিয়েছেন ডা. নয়নমনি সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







