লাইফস্টাইল

ঈদে তৈরি করুন তুরস্কের আদানা কাবাব

আদানা কাবাব

আদানা কাবাব

ঈদে একটু বিশেষ কিছু না রাঁধলে হয়? ঈদের খাবার এমন হতে হবে যেন চমকে যায় মেহমান। গতানুগতিক রান্নার বাইরে একটু ভিন্ন কিছু রাঁধতে চাইলে ঈদে তৈরি করুন তুরস্কের খাবার আদানা কাবাব।

তুরস্কের ভাষায় আদানা কাবাব এর নাম ‘আহদানাহ কেহববুহ।’ তুরস্কের কাবাবের জন্য বিখ্যাত শহর আদানা’র নামে এই কাবাবের নাম দেওয়া হয়েছে। দারুণ সুস্বাদু এই খাবারটি তুরস্কে খুব জনপ্রিয়।

উপকরণ
খাসি/গরুর মাংসের কিমা ১ কেজি
পেঁয়াজ ১টি
কাঁচামরিচ ২-৩টি (দানা ছাড়ানো)
বড় রসুনের কোয়া ৩টি
আদাবাটা ১ চা-চামচ
পুদিনাপাতা কুচি ৩ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
মরিচ গুঁড়া ১ চা-চামচ
ঘি ১ টেবিল চামচ
তুরস্কের মসলা সুমাক ২চা-চামচ (এই মশলা না পেলে ২ চা-চামচ লেবুর রসের সাথে ১ চা-চামচ শুকনা মরিচের টালা গুঁড়া মিশিয়ে নিন)
দুধে ভেজানো পাউরুটি ১টি
ডিম ১টি
লবণ পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী
ওভেন ১৮০ ডিগ্রি তাপমাত্রায় প্রি হিট করুন।
ওভেনের ট্রেতে ঘি ব্রাশ করে কাবাব সাজিয়ে ১০ মিনিট গ্রিল করুন।
কাবাব উল্টে দিয়ে ঘি ব্রাশ করে আবার ১০/১৫ মিনিট গ্রিল করুন।
ওভেন না থাকলে অল্প ঘি দিয়ে ননস্টিক প্যানে ভেজে নিন।
পিটা ব্রেড, নান রুটি কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন মজাদার টার্কিশ আদানা কাবাব।

তুরস্কের কাবাবের জন্য বিখ্যাত শহর আদানা’র নামে এই কাবাবের নাম দেওয়া হয়েছে
বিষয়:আদানা কাবাবঈদের খাবারঈদের রেসিপিকাবাবরেসিপিসহজ
প্রতিবেদক

নুসরাত শারমিন

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…