চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের জন্য প্রস্তুত করুন রান্নাঘর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ০৭, আগস্ট ২০১৯
লাইফস্টাইল
A A

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এই ঈদের বেশ অনেকটা সময় গৃহিণীদের কেটে যায় রান্নাঘরেই। কোরবানির মাংস রান্না এবং আরও আনুষঙ্গিক রান্নার জন্য প্রয়োজন হয় প্রচুর মশলা এবং তৈজসপত্রের। সব কিছুর জন্য আপনার রান্নাঘর প্রস্তুত তো? জেনে নিন ঈদের আগে রান্নাঘর গুছিয়ে নেয়ার কিছু টিপস:

কিছু বাজার করে রাখা: ঈদে নিশ্চয়ই পোলাও রাঁধবেন? আর মাংস তো রান্না হবেই। পোলাওয়ের চাল, মাংসের মশলা, টক দই, ফিরনী কিংবা সেমাই সাজানোর জন্য বাদাম ইত্যাদি কিছু শুকনা বাজার আগেই করে রাখুন। তাহলে শেষ মুহূর্তে আর চাপ পরবে না আপনার ওপর।

মশলা প্রস্তুত করে রাখা: ঈদের আগেই আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, গরম মশলা গুড়া করে রাখুন। আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। চাইলে মাংসের সব মশলা হালকা ভেজে ভালো করে গুড়া করে রাখতে পারেন। এতে রান্নার সময় আলাদা আলাদা মশলা তৈরি না করে আপনার তৈরি মশলা পরিমাণমতো দিয়ে দিলেই হবে। অনেকটা সময় বেঁচে যাবে আপনার।

মাংস গুছিয়ে রাখার ব্যাগ জোগাড় করুন: কোরবানির মাংসের পুরোটুকু তো আর একবারে খাওয়া সম্ভব না। ব্যাগে করে কিছু ফ্রিজে ভরে রাখতে হয় এবং কিছু আত্মীয়দের বাড়িতে এবং গরীবদেরকে বিলিয়ে দেয়া হয়। তাই প্রয়োজন হয় প্রচুর ব্যাগের। কোরবানির আগেই ব্যাগ জোগাড় করে হাতের কাছে রেখে দিন। এতে মাংস গোছানোর ঝামেলা অনেকটাই কমে যাবে আপনার।

ছুরি-বটি ধার করে রাখুন: কসাই মাংস কেটে দিলেও মাংসের থেকে চর্বি ছাড়াতে আপনার ছুরি কিংবা বটির প্রয়োজন হবেই। তাই এগুলো আগেই ধার করিয়ে রাখুন। এতে মাংস ছোট টুকরা করতে কিংবা চর্বি ছাড়াতে কোনো কষ্টই হবে না আপনার।

বড় পাতিল পরিষ্কার করে রাখুন: কোরবানির সময় মাংস রাঁধার জন্য প্রয়োজন হয় বড় পাতিলের। বড় পাতিলগুলো পুরো বছর আর তেমন প্রয়োজন পড়ে না বলে ময়লা হয়ে থাকতে পারে। তাই এগুলো ঈদের আগেই পরিষ্কার করে গুছিয়ে রাখুন। এতে ঈদের দিনের কাজ কমে যাবে আপনার।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল আজহাকোরবানী ঈদমশলারান্নাঘর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT