আন্তর্জাতিক

ইরাকে কয়েকজন মার্কিন নাগরিক অপহৃত

ইরাকে কয়েকজন মার্কিন নাগরিক অপহৃত

ইরাকে যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিক অপহৃত হয়েছে বলে নিশ্চিত করেছে বাগদাদে মার্কিন দূতাবাস। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের উদ্ধারে ইরাক সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

অসমর্থিত খবরে বলা হয়, তিন মার্কিন নাগরিক ও একজন ইরাকি দোভাষী বাগদাগের দক্ষিণাঞ্চল থেকে নিখোঁজ হয় শুক্রবার। কিন্তু যুক্তরাষ্ট্র ঠিক কতজন নিখোঁজ হয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ করেনি।

২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পশ্চিমা দেশের নাগরিকরা প্রায়ই অপহরণের শিকার হচ্ছে শিয়া ও সুন্নি জঙ্গিদের হাতে। 

বিষয়:ইরাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…