চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক ১০ মিনিট সচল থাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
স্বাস্থ্য
A A

মৃত্যুর পরে কি মানুষের মস্তিষ্ক কাজ করতে থাকে? নতুন এক গবেষণায় চমকে ওঠার মতো এক তথ্য পেয়েছেন গবেষকরা। এতে দেখা গেছে, মানুষের মৃত্যুর পরে প্রায় ১০ মিনিট পর্যন্ত মস্তিষ্কের কাজ স্বাভাবিক থাকে। শিরার ভিতরে রক্ত চলাচল ও হৃদযন্ত্রের কাজ বন্ধ হবার পরেও মস্তিষ্কে একটি ডেলটা তরঙ্গ সক্রিয় থাকে।

কানাডার একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটের মৃত ঘোষণা করা চারজন রোগীর উপর গবেষণা চালান ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর একদল গবেষক। মৃত্যুর পরেও তাদের মস্তিষ্ক কাজ করেছে এমনটি দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন গবেষকরা।

গবেষণার আগে ডাক্তাররা কয়েকটি শারীরিক পরীক্ষা করে রোগীদের মৃত্যু নিশ্চিত করেছেন। এসময় তাদের হৃদস্পন্দন ও চোখের কোনো প্রতিক্রিয়া ছিলো না। একজন মানুষ গভীর ঘুমে থাকলে মস্তিষ্ক যেভাবে কাজ করে, ওইসব রোগীদের মস্তিষ্কও ঠিক সেভাবে কাজ করেছে।

এই যন্ত্রটির নাম জিওডেসিক সেন্সর নেট। এর মাধ্যমে ডেলটা তরঙ্গ বিস্ফোরণ নির্ণয় করা হয়। এর মাধ্যমে  মস্তিষ্ক সচল আছে কি না তা বোঝা যায়।

যে চারজন রোগীর উপরে এই গবেষণা চালানো হয়েছিলো, তাদের একজনের মস্তিষ্ক রহস্যজনকভাবে মৃত্যুর পরেও অনেকক্ষণ ধরে কাজ করতে থাকে। বাকিদের বেলায়ও হৃদযন্ত্র বন্ধ হবার পর তাদের মস্তিষ্ক কাজ করেছে, তবে ভিন্নভাবে। মৃত্যুর পর মস্তিষ্কের কাজের এই বিভিন্নতায় বিজ্ঞানীরা বিস্মিত হয়েছেন। মৃত্যুর পর সবার মস্তিষ্ক সমানভাবে কাজ করেনি। অর্থাৎ এটি থেকে বোঝা যায়নি যে আসলে তাদের সাথে কি ঘটছে? এটি একটি রহস্যময় ব্যাপার।

মৃত্যুর পর মস্তিষ্কের কার্যক্রমের এই বিভিন্নতা- ঠিক কি কারণে ঘটে, এটি নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। আর এতো অল্প কয়েকজনের উপর গবেষণা করে বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসাটাও কঠিন। কিন্তু তারা এটি নিশ্চিত করেছেন যে, তাদের কোনো ভুলের জন্য মৃত ব্যক্তির মস্তিষ্ক এরকম কাজ করেছে, এমনটি ভাবার সুযোগ নেই।

বিজ্ঞানীরা আগে ভাবতেন মানুষের যে মৃত্যুর এক মিনিটের মধ্যে একটি রহস্যময় প্রবল আলোড়নের মাধ্যমে মস্তিষ্কের অধিকাংশ অংশ নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু এই সিদ্ধান্তগুলো এসেছিলো ইঁদুরের উপর করা গবেষণা থেকে যার সাথে মানুষের কোনো মিল নেই। বিজ্ঞানীরা বলছেন আমাদের নমুনায় থাকা রোগীদের হৃদযন্ত্র বন্ধ হওয়ার এক মিনিটের মধ্যে কারও মধ্যে কোনো ডেলটা ওয়েব দেখতে পাওয়া যায়নি।

মৃত্যুর পর মানুষের শরীর ও মনে কি ঘটে? এ বিষয়টি এখনও বিজ্ঞানী ও গবেষকদের কাছে সম্পূর্ণ রহস্যময়। গত বছরের দুটি গবেষণায় দেখা যায় যে, মানুষের মৃত্যুর পর জিন ফাংশন কাজ করে, এমনকি খুব সক্রিয়ভাবেই কাজ করে বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা।

ট্যাগ: মস্তিষ্কমৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চতুর্থদিনে বোলিংয়ের সঙ্গী বৃষ্টির আশঙ্কা

পরবর্তী

পাট নিয়ে সাফল্য ও আশার কথা শোনালেন উদ্যোক্তারা

পরবর্তী

পাট নিয়ে সাফল্য ও আশার কথা শোনালেন উদ্যোক্তারা

কেনিয়ায় ডাক্তারদের ধর্মঘটে কিউবা থেকে ডাক্তার আনার পরিকল্পনা

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT