চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের পাশেই থাকবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

সন্ত্রাস ও উগ্র সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সামরিক জোটে যোগ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গে বৈঠককালে এ প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন। এ ছাড়া জাতিসংঘ, ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাস ও মাশাদে কনস্যুলেট ভবনে হামলার নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ।

তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সম্পর্কের বিষয়ে ভিয়েনা কনভেনশনের ‘পুরোপুরি লঙ্ঘন’। আন্তর্জাতিক আইন ও নিজস্ব বিচারব্যবস্থা অনুযায়ী কূটনৈতিক ও কনস্যুলার মিশনের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশেরই দায়িত্ব।

বৈঠকে সৌদি বাদশাহ সালমানের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী।

Reneta

এ সময় তিনি জানান, আগামী মার্চ ও মে মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করতে পারেন।

জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, অনেক বছর ধরেই ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজমান। বাদশাহ সালমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে পারলে আনন্দিত বোধ করবেন।

বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরকালে বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও কৃষিক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হবে। তার আগেই এসব বিষয় সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে কাজ করতে রাজি হন দুই পররাষ্ট্রমন্ত্রী।

  ওই সফরে দুই দেশ যাতে বিদেশি পরামর্শ কার্যালয়ের (এফওসি) বিষয়ে একটি প্রস্তাবে স্বাক্ষর করতে পারে, সে বিষয়ে ঐকমত্য হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে সৌদি আরবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী । বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি মিশনের উপ-প্রধান নজরুল ইসলাম, জেদ্দাহর কনস্যাল জেনারেল শহিদুল করিম ও পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আসিফ রহমান উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশসহ ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা (এসপিএ) জানায়, সৌদি রাজধানী রিয়াদ থেকেই জোট বাহিনীর কার্যক্রম পরিচালিত হবে।

জোটের সদস্য দেশগুলোর মধ্যে আরব, দক্ষিণ এশিয়া আর আফ্রিকার দেশগুলো রয়েছে। তবে ইরানকে এই জোটের অর্ন্তভুক্ত করা হয়নি। জোটে নেই আফগানিস্তান, ইরাক এবং সিরিয়াও।

ইসলামিক স্টেটের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি জোট রয়েছে। আমেরিকান নেতৃত্বাধীন জোটে ৬৫টি দেশ রয়েছে। যদিও খুব কম দেশই সক্রিয়ভাবে লড়াইয়ে অংশ নিয়েছে।

সৌদি আরব ও বাংলাদেশ ছাড়াও বাহরাইন, বেনিন, শাদ, কোমোরোস, আইভরি কোস্ট, জিবুতি, মিশর, গ্যাবন, গায়না, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তান, কাতার, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তিউনিসিয়া, তুরস্ক, আরব আমিরাত ও ইয়েমেন থাকছে এই জোটে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT