পবিত্র শবে বরাতের ছুটি একদিন পিছিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শবে বরাত উপলক্ষ্যে আগামী ৩০ মার্চ মঙ্গলবার সব বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনের চিঠি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
এর আগে প্রজ্ঞাপন দিয়ে শবে বরাত উপলক্ষে ২৯ মার্চ সোমবার ছুটি ঘোষণা করা হয়েছিল।
এখন জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র ঘোষিত ছুটি ২৯ মার্চের বদলে ৩০ মার্চ মঙ্গলবার পুনঃনির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।







