চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের দেখতে সু চি’কে বাংলাদেশে আমন্ত্রণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা-অং সান সু চি-মিয়ানমার

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপক নিধনযজ্ঞের পর প্রথমবারের মতো ওই রাজ্যে অং সান সু চি’র সফরের খবরের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সু চিকে বাংলাদেশেও আসার আমন্ত্রণ জানিয়েছেন।

বার্তা সংস্থা এপি প্রকাশিত সু চি’র সফর নিয়ে একটি পোস্ট শাহরিয়ার আলম সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে রিপোস্ট করেন বৃহস্পতিবার বেলা ১২টার দিকে।

সেখানেই তিনি লিখেছেন, ‘আশা করি তিনি (সু চি) কীভাবে, কে এবং কেন, সেটা বোঝার উদ্দেশ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে কথা বলতে বাংলাদেশ সফরেও আসবেন।’

গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর নির্মম নির্যাতন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একবারও সংঘাত আক্রান্ত এলাকায় যাননি মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি। এমনকি বহুবার এই হত্যাযজ্ঞের কথা অস্বীকার করেছেন তিনি।

অবশেষে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে রাখাইনে পরিস্থিতি পরিদর্শনে গেছেন সু চি। তিনি একদিনের সফরে রাখাইনের রাজধানী সিত্তেসহ কয়েকটি শহর পরিদর্শন করবেন। সু চি’র সঙ্গে আছে আরও ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

Hope She will visit #Bangladesh to speak to hundreds of thousand children n women who fled #Myanmar to understand how, who n why. https://t.co/zMENv3ikXY

— Md. Shahriar Alam (@MdShahriarAlam) November 2, 2017

Reneta

আগস্ট থেকে শুরু হওয়া সেনাবাহিনীর ওই হামলায় এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে। জাতিসংঘের হিসেবে আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা ৬ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬

উদীয়মান তারকাদের জন্য বড় মঞ্চ বিশ্বকাপ

জুন ৯, ২০২৬

‘এই সরকার পাঁচ বছর দেশ চালাতে পারবে না’

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT