চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষার জরুরি জিনিসপাতি

নুসরাত শারমিননুসরাত শারমিন
১:২৬ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
লাইফস্টাইল
A A
ঝড়-বৃষ্টি

ঝড়-বৃষ্টি

আকাশে কালো মেঘ। গাছে গাছে ফুটেছে কদম। বাতাসে ভেজা মাটির গন্ধ। আর একটু পরপরই নামছে বৃষ্টি। বর্ষার এই রূপ খুব নিরস মানুষকেও ভাবুক বানিয়ে দেয়।

এই বর্ষাতেই যখন বেরসিক অফিসের কাজে কিংবা বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে হয়, তখন বৃষ্টির ওপর মেজাজটা বেশ গরম হয়। তার কারণ একটাই, ভিজে গেলে হবে সর্দি কাশি। তাছাড়া পোশাক, প্রিয় ফোন সেট, স্যান্ডেল সব কিছুই নষ্ট হয়ে যায়।

বর্ষার জীবনযাত্রাকে আরেকটু সহজ করার জন্য প্রয়োজন কিছু আবশ্যিক জিনিসপাতি। এগুলো সঙ্গে থাকলে বৃষ্টিটাকে আর বিরক্তিকর মনে হবে না। জেনে নিন সেগুলো সম্পর্কে।

ওয়াটার প্রুফ ফোন কভার
বর্ষায় আপনার দামী ফোনটি নষ্ট করতে না চাইলে আজই কিনে ফেলুন ওয়াটার প্রুফ ফোন কভার। মোবাইল এক্সেসরিজ এর দোকানে বর্ষার উপযোগী বিশেষ ধরণের ফোন কভার পাওয়া যায়। যত বৃষ্টিই হোক, কভার লাগানো থাকলে ফোনে পানি ঢোকে না।

বর্ষার উপযোগী জুতা
সাধারণ স্যান্ডেল কিংবা লেদারের জুতা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়। মাঝ রাস্তায় স্যান্ডেলের আঠা খুলে গিয়ে বিপাকে পড়তে হতে পারে। তাই বর্ষার উপযোগী স্যান্ডেল ব্যবহার করুন। প্লাস্টিকের কিংবা রাবারের একটু উঁচু স্যান্ডেল ব্যবহার করলে বর্ষাতেও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন।

রেইন কোট
সঙ্গে ছাতা থাকলেও অনেক সময় বৃষ্টির ছাঁটে ভিজে যেতে হয়। তাই এই বর্ষায় কিনে ফেলুন ফ্যাশনেবল একটি রেইনকোট। সামনে বোতাম দেয়া রেইনকোট কিনলে পোশাকের ওপর দিয়ে সহজেই পরতে এবং খুলতে পারবেন। মনে রাখুন, রেইনকোট ব্যবহার শেষে ভালো করে শুকিয়ে না রাখলে স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যাবে।

Reneta

প্লাস্টিক হ্যান্ড ব্যাগ
বর্ষায় যে হ্যান্ড ব্যাগটি ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই প্লাস্টিক, রেক্সিন কিংবা ওয়াটার প্রুফ কাপড়ের তৈরি হয়। না হলে বৃষ্টির পানি ঢুকে ব্যাগের জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে।

ছোট টাওয়েল
এই বর্ষায় ব্যাগে সব সময় ছোট একটি টাওয়েল রাখতে পারেন। হুট করে বৃষ্টি নেমে মাথা ভিজে গেলেও সমস্যা নেই। টাওয়েল দিয়ে মাথা মুছে নিতে পারবেন ঝটপট। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাতাবর্ষাবৃষ্টিব্যাগরেইনকোট
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT