ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপিপুত্র বখতিয়ার রনিকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।
ডিবির এসআই দীপক কুমার দাস ঢাকার সিএমএম আদালতে ওই চার্জশিট জমা দেন। মামলায় রনিকে একমাত্র আসামী করা হয়েছে।
এই মামলায় চার দিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন ৪২ বছর বয়সী রনি। তার পিস্তলের গুলিতেই যে ওই জোড়া খুনের ঘটনা ঘটেছে, তা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে পুলিশ।
ঘটনার সময় গাড়িতে থাকা রনির বন্ধু কামাল মাহমুদ ও গাড়িচালক ইমরান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রনির গুলিবর্ষণের কথা জানিয়েছেন।এছাড়া ওই সময় গাড়িতে থাকা রনির বন্ধু টাইগার কামালও পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
গত ১৪ই এপ্রিল রনি ট্রাফিক জ্যামের মধ্যে বসে থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে এক রিকশা চালক ও এক সিএনজি চালক নিহত হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ।






