হৃদয় খান তার ‘মেয়ে’ অ্যালবামের গানগুলো ধীরে ধীরে প্রকাশ করছেন ডিজিটাল প্রযুক্তিতে। এ পর্যন্ত এসেছে তিনটি গান— প্রথমটি ‘বাংলাদেশ’, দ্বিতীয়টি ‘জানি না বুঝি না’ আর এবার এসেছে ‘ছেড়ো না’। ২৪ জুলাই রাতে সংগীত মিউজিকের ইউটিউব চ্যানেল এসেছে গান ভিডিওটি। এখানে মডেল হয়েছে হৃদয় খান নিজেই। সঙ্গে আছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। সম্প্রতি ‘নবাব’ ছবিতে কাজ করেছেন তিনি।
‘ছেড়ো না’ গানের কথা লিখেছেন মিলন মাহমুদ, সুর ও সংগীতায়েজন করেছেন হৃদয় খান নিজেই। গান ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
হৃদয় খান বললেন, ‘গানটির ভাবনা নিয়ে মিলন মাহমুদের সঙ্গে অনেক কথা বলেছি। তবে গানটা তিনিই লিখেছেন। কাউকে উদ্দেশ্য করে নয়, গানটির কথা সবার জন্য।’
জানালেন, ঈদুল আজহা উপলক্ষে শ্রোতাদের এই গান ভিডিওটি উপহার দিয়েছেন তিনি। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই ‘ছেড়ো না’ গান ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪২ বার।
‘ছেড়ো না’ গান ভিডিও:








