মুন্সিগঞ্জের বৃহত্তম কৃষিক্ষেত্র বিস্তীর্ন আড়িয়াল বিলের প্রধান আকর্ষণ বৃহৎ আকারের কুমড়া। ইতোমধ্যে শুরু হয়েছে এ মৌসুমের কুমড়া বাজারজাতকরণ। অন্যান্য বারের মতো এবারও একেকটি কুমড়ার ওজন হয়েছে ২০ কেজি থেকে প্রায় ৮০ কেজি পর্যন্ত।
লক্ষাধিক একর কৃষিজমি নিয়ে দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের জমি ও জলাশয়ে সারাবছর চলে বিভিন্ন ফসলের আবাদ। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিশালাকার মিষ্টি কুমড়া।
আড়িয়াল বিলের কুমড়ার চাহিদা রয়েছে সারাদেশে। তবে কুমড়া আবাদে আগের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় লাভ নিয়ে সংশয়ে পড়েছেন কৃষক।
কৃষি বিভাগ জানাচ্ছে, অধিক ফলশীল এই মিষ্টি কুমড়া চাষ করে এখানকার কৃষক অনেক লাভবান।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








