চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার দুই কিডনিতেই সমস্যা, কিন্তু গান গাইতে নো প্রবলেম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে, আমি শারীরিকভাবে বর্তমানে অসুস্থ আছি। আমার দুই কিডনি কাজ করে না, কিন্তু গান গাইতে অসুবিধা নেই। আমাকে যদি সারারাত গাইতে বলা হয়, আমি পারবো। নো প্রবলেম! তাই আমার জন্য দোয়া করবেন। জীবনের শেষ সময় পর্যন্ত যেন গাইতে পারি। ঈশ্বরের কাছে চাই, গাইতে গাইতে যেন আমি চলে চাই।’

এ বছর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পাওয়ার্ড বাই সেভেনআপ-এর ১৩তম আসরে আজীবন সম্মাননা পেয়েছেন দেশের বিখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। এই পুরষ্কার নেয়ার সময় আবেগ তাড়িত হয়ে গান নিয়ে তার ভালোবাসার কথাগুলো বলেন তিনি।

২১ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে’ অনুষ্ঠিত হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮। সেখানে সংগীতের সমস্ত বিভাগে পুরস্কার প্রদান করে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার্ড বাই সেভেনআপ।

সেখানে উপস্থিত থেকে সুবীর নন্দী বলেন, আমি অনেক অনেক আনন্দিত। আমার জন্মস্থান এই হবিগঞ্জে। কাকতালীয়ভাবে নিজ জেলাতে আমি এত বড় সম্মাননা পেয়েছি। একজন শিল্পী তার জন্মস্থানে এমন আজীবন সম্মাননা পেয়েছেন কিনা আমার জানা নেই। এটা অনেক অনেক আনন্দের। সম্ভব হয়েছে শুধুমাত্র চ্যানেল আইয়ের জন্য।

চলচ্চিত্রে গান করে চারবার শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন সুবীর নন্দী। গুণী এই শিল্পী বলেন, এই আয়োজনের তুলনা নেই। বিশেষ করে নতুন যারা গান করছে, তারা ভালো কাজের স্বীকৃতি পাবে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। আজীবন সম্মাননা পদক গ্রহণ শেষে সুবীর নন্দী বলেন, আমি খুব সম্মানিত বোধ করছি। আমার এই অর্জন হবিগঞ্জবাসীকে উৎসর্গ করলাম। কারণ, ছোট থেকে এই হবিগঞ্জবাসী আমার গান শুনেছেন। আমাকে তারাই সুবীর নন্দী বানিয়েছেন। সেই সঙ্গে আমি আমার সকল ওস্তাদদের সম্মান জানাচ্ছি।

সুবীর নন্দীর হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ। এসময় মঞ্চে আরও ছিলেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খুরশীদ ইরফান চৌধুরী, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, সংগীতজ্ঞ আজাদ রহমান ও সংগীতশিল্পী মো. খুরশীদ আলম।

Reneta

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এর পরিকল্পনা ও পরিচালনায় ইজাজ খান স্বপন। ‘১৩ তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার্ড বাই সেভেন আপ’ প্রচার হবে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়। এই আয়োজনের এভিয়েশন পার্টনার ইমপ্রেস এভিয়েশন, হসপিটালিটি দ্য পার্টনার লাক্সারি রিসোর্ট।

ছবি: সাকিব উল ইসলাম

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইফরিদুর রেজা সাগরমিউজিক অ্যাওয়ার্ডলিড বিনোদনশাইখ সিরাজসংগীতসুবীর নন্দীহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানকে ১০ দিন সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
জুলাই সনদ স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের বিষয়ে এনসিপির বক্তব্য

জুলাই সনদ স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের বিষয়ে এনসিপির বক্তব্য

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

বরিশালে হাতুড়িপেটা করে কৃষককে হত্যা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT