স্ত্রীকে নিজের নকশা করা গাড়ি উপহার দিয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। গাড়িটি তৈরি করেছে জনপ্রিয় মোটরগাড়ি নির্মাতা পোরশে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, স্ত্রীকে উপহার দেওয়ার পাশাপাশি নিজের জন্যও একটি পোরশে গাড়ি কিনেছেন জাকারবার্গ। সেটির ডিজাইন অবশ্য মার্কের নয়, পোরশেরই।
দুটি গাড়ি পেছনে রেখে ইনস্টাগ্রামে নিজেদের ছবিও প্রকাশ করেছেন জাকারবার্গ। স্ত্রী প্রিসিলা চ্যানের জন্য জাকারবার্গের নকশায় তৈরি করা গাড়িটির নাম পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। সাধারণত এমন গাড়ি পোরশে বানায় না।
শুধু জাকারবার্গের জন্যই, ‘ওয়েস্ট কোস্ট কাস্টমস’ নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় মিনিভ্যানটি তৈরি করেছে পোরশে। জাকারবার্গের নিজের জন্য কেনা গাড়িটির মডেল পোরশে ৯১১ জিটি-৩। ২টি গাড়ির রংই ধূসর।









