ক্রিকেট

মিশারা ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ লঙ্কানদের

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন কামিল মিশারা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতলেও দ্বিতীয়টিতে হার দেখেছিল শ্রীলঙ্কা। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে লড়াই করার মত পূঁজি পেয়েছিল জিম্বাবুয়ে। তবে কামিল মিশারা ও কুশল পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে রোডেশিয়ানদের উড়িয়ে ২-১এ সিরিজ জিতেছে লঙ্কানরা।

হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৯১ রান করে জিম্বাবুয়ে। জবাবে নেমে ১৪ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের ভালো শুরু এনে দেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। উদ্বোধনীতে দুজনে তোলেন ৫৮ রান। ৫.২ ওভারে মেন্ডিস ফিরে যান। ৩ চার ও এক ছক্কায় ১৭ বলে ৩০ রান করেন এই ওপেনার। ৭.১ ওভারে ৭৬ রানে নিশাঙ্কা ফিরে যান। ৪টি চার ও এক ছক্কায় ২০ বল ৩৩ রান করেন তিনি।

এরপর কুশল পেরেরাকে নিয়ে ৬৩ বলে ১১৭ রানে অপ্রতিরোধ্য জুটিতে জয় নিশ্চিত করেন কামিল মিশারা। ৬ চার ও ৩ ছক্কায় মিশারা ৪৩ বলে ৭৩ রানে এবং ৪টি চার ও ২ ছক্কায় ২৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকে পেরেরা।

স্বাগতিকদের হয়ে সিকান্দার রাজা ও ব্রেড ইভান্স একটি করে উইকেট নেন।

এর আগে রোডেশিয়ানদের হয়ে ফিফটি করেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ৬ চার ও এক ছক্কায় ৪৪ বলে ৫১ রান করেন জিম্বাবুয়ে ওপেনার। ১৮ বলে ২৮ রান করেন সিকান্দার রাজা, ১৫ বলে ২৬ রান করেন রায়ান বার্ল, ১১ বলে ২৩ রান করেন শন উইলিয়ামস। এছাড়া তাশিঙ্গা মুসেকিওয়া ১১ বলে ১৮ রান করেন।

লঙ্কান বোলারদের মধ্যে দুশান হেমন্ত ৩ উইকেট নেন। দুশমন্থ চামিরা নেন ২ উইকেট।

বিষয়:জিম্বাবুয়েপেরেরালিড স্পোর্টসশ্রীলঙ্কাহারারে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…