ক্রিকেট

‘বিনোদনমূলক ঔষধ’ খেয়ে ৪ মাস নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

জিম্বাবুয়ের ক্রিকেটাররা নিষিদ্ধ হওয়ার সময় মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের দুই ক্রিকেটার চার মাসের জন্য নিষিদ্ধ, খেলোয়াড়রা মাঠে আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মাসে ‘বিনোদনমূলক ঔষধ’ সেবন কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে ও ব্র‌েন্ডন মাভুতা। সেসময় তাদের নিষেধাজ্ঞা দেয়া হলেও মেয়াদ জানায়নি জিম্বাবুয়ে ক্রিকেট। এবার জানাল, ৪ মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে তাদের। পাশাপাশি ২০২৪ সালের জানুয়ারি থেকে তিন মাসের বেতনের অর্ধেকও জরিমানা করা হয়েছে।

বুধবার শুনানি শেষে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, ‘সিদ্ধান্ত নেয়ার সময়, কমিটি কিছু প্রশমনের কারণও বিবেচনা করেছে। দুই খেলোয়াড়ই অনুশোচনা প্রকাশ করেছে এবং অভ্যাস থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছে।’

এর আগে তাদেরে বিরুদ্ধে অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, বিনোদনের জন্য ড্রাগ গ্রহণ করেছিলেন তারা। পরে অভ্যন্তরীণ পরীক্ষায় ফলাফল পজিটিভ আসায় সবধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে রাখা হয় দুজনকে।

আনুষ্ঠানিকভাবে মাধেভেরে ও মাভুতার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখেছে দেশটির বোর্ড। বোর্ডের শৃঙ্খলা কমিটির সঙ্গে অভিযুক্ত ক্রিকেটারদের বৈঠক শেষে নিষেধাজ্ঞার মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

গত মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ছিলেন অভিযুক্ত দুজনই। মাধেভেরে খেলেছেন তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। মাভুতা একটি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন।

২০১৮ সালে জিম্বাবুয়ের জার্সিতে অভিষেক ২৬ বর্ষী অলরাউন্ডার মাভুতার। এপর্যন্ত ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টি খেলেছেন। মাধেভেরের আন্তর্জাতিক অভিষেক ২০২০ সালে। এপর্যন্ত দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী ব্যাটারের।

বিষয়:জিম্বাবুয়েডোপিংনিষেধাজ্ঞামাধেভেরেমাভুতালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…