চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ওয়ানডেতে এনামুল, ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 05, আগস্ট 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে একাদশে ফিরেছেন হজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিকুর রহিম। উইকেটের পেছনে থাকবেন তিনিই। দীর্ঘদিন পর ওয়ানডেতে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।

শুক্রবার বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে মাঠে গড়িয়েছে তিন ম্যাচের সিরিজটি। উইন্ডিজ সফরের দলে স্পিনারদের আধিক্য থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে আক্রমণ নেতৃত্বে থাকছেন পেসাররা। মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পেস আক্রমণে ঝুঁকে পড়ায় কাটা পড়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ।

ঘরোয়া ক্রিকেটে ওয়ানডেতে রানের ফোয়ারা ছুটিয়ে টেস্ট ও টি-টুয়েন্টি দলে জায়গা হলেও ওয়ানডেতেই খেলা হচ্ছিল না এনামুল হক বিজয়ের। অবশেষে কপাল খুলেছে তার। নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলছেন তিনি। আছেন মোসাদ্দেক হোসেন সৈকতও।

ওয়ানডেতে সাম্প্রতিক পারফরম্যান্স, জয়-পরাজয় ও শক্তিমত্তার বিচারে এগিয়ে সফরকারী বাংলাদেশই। মুখোমুখি শেষ ১৯ বারের দেখায় একবারও জিততে পারেনি জিম্বাবুয়ে। স্বাগতিকরা টাইগারদের বিপক্ষে সবশেষ ওয়ানডে জিতেছে ২০১৩ সালে। এ পর্যন্ত দুদলের মুখোমুখিতে ৭৮ ম্যাচে বাংলাদেশের জয় ৫০টি, বিপরীতে ২৮ ম্যাচে জয় স্বাগতিকদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

ট্যাগ: তামিমবিজয়লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

থাইল্যান্ডে নাইটক্লাবে আগুন, নিহত ১৩

পরবর্তী

থাইল্যান্ডে নাইটক্লাবে আগুন, নিহত ১৩

কানাডায় ঢুকতে পারবেন না, মন্ট্রিয়লে খেলা হল না জোকোর

সর্বশেষ

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি 2, 2026

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমাল ভারত

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026

এপস্টেইন সংশ্লিষ্টতার জেরে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version