অন্যান্য খেলা

খেলতে খেলতেই হার্ট অ্যাটাক, মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

চেস খেলছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর, হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেস বোর্ডের সামনে বসে আছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর, খেলায় মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা চলছিল। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। ভালোই করেছিলেন জিয়াউর। খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন। আর ফেরানো যায়নি তাকে। মারা গেছেন গ্র্যন্ডমাস্টার জিয়াউর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩টায় শুরু হওয়া ম্যাচে প্রায় তিনঘণ্টা খেলেছিলেন জিয়াউর। বিকেল ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন। প্রতিপক্ষসহ অনেকেই এগিয়ে এসে তাকে তুলে ধরেন। শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় দ্রুতই। দাবা ফেডারেশন থেকে ৯ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছালেও আর ফেরানো যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

১৯৭৪ সালে জন্ম নেয়া জিয়া ১৯৯৩ সালে আন্তর্জাতিক আর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং তার (২৫৭০)। ২০০৫ সালে অর্জন করেছিলেন তা। বর্তমানে ২৪৭০ ফিদে রেটিং তার।

১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর। টুর্নামেন্টে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬বার।

বিষয়:গ্র্যান্ডমাস্টারজিয়াউরদাবালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…