চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ‘সিক্স প্যাক-এ আসছেন জায়েদ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2023
বিনোদন
A A
গুপ্তচর জায়েদ
Advertisements

শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে তুমুলভাবে আলোচনায় আসা নায়ক জায়েদ খান এবার সিনেমায় মনোযোগ দিচ্ছেন। আগামীতে তিনি তার সিনেমায় চমক আনতে নিজেকে আমূল পরিবর্তন করছেন। নতুন সিনেমার জন্য আবারও সিক্স প্যাকে আসছেন ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়ক।

বড় বাজেটের সিনেমায় কাজ করতে শরীরের হারানো দুই প্যাক উদ্ধারে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন জায়েদ খান। এ জন্য তিনি দৈনিক চার ঘণ্টা নিজের যত্ন নিচ্ছেন, প্রতিদিন কুসুম ছাড়া আটটি ডিম খাচ্ছেন। এমনটি জানিয়ে জায়েদ বলেন, এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে।

‘দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন সেই দুই প্যাক উদ্ধারে নেমেছি। আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন। আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি।’

নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। তাছাড়া সামনে ভালো সিনেমা করতে চান। তাই জায়েদ মনে করেন, নায়কদের শরীর সব সময় পারফেক্ট রাখা দরকার।

দীর্ঘদিন ব্যস্ততার কারণে শরীরের যত্ন নিতে সময় দিতে পারেননি জায়েদ খান। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ আর খাওয়ার জন্যও তার শরীরের ওজন বেড়ে যাচ্ছিল। তবে যাই হোক, এবার ৬ প্যাক করেই ছাড়বেন ‘বাংলার দাবাং’ খ্যাত এই নায়ক।

ডায়েট করার জন্য কী ধরনের খাবার খেতে হচ্ছে? প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন, এখন ভাত কম খাচ্ছি। মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছি। এছাড়া কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ নানাভাবে ট্রলের শিকার হন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র। সেটা নিয়েও কিছু মানুষ ট্রল করে ছোট করতে চান। এখন এগুলো নিয়েও অনেকেই হাসাহাসি করবেন। তবে আমি এসবে গুরুত্ব দিই না। ঢালিউডে যখন প্রথম সিক্স প্যাক শরীর করেছি, তখনো অনেকেই ট্রল করেছেন।

বড় বাজেটের সিনেমার কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, আমি যখনই কোনো কাজের খবর দিই, তখন অনেকেই আমার পেছনে লাগেন। কারা আমাকে কাজ দিয়েছেন, তাদের নানা কথা বলে কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দেন। আমাকে নিয়ে নিয়মিত চক্রান্ত হয়। এগুলো এখন সয়ে গেছে। এখন দর্শক আমাকে ভালোবাসেন। তাদের জন্য কাজ করে যাব।

যারা ট্রল করে তাদের ঘরে ভাত নেই, তারা আমার সমান হতে পারবে না: জায়েদ

 

ট্যাগ: জায়েদ খানলিড বিনোদনসিক্স প্যাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন তৈরিসহ গবেষণা কার্যক্রম জোরদার করতে হবে

পরবর্তী

বইমেলা সরাসরি: ১৫ ফেব্রুয়ারি

পরবর্তী

বইমেলা সরাসরি: ১৫ ফেব্রুয়ারি

‘বিধিমালায় সড়কের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়নি’

সর্বশেষ

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ সরকারের

ফেব্রুয়ারি 1, 2026

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version