জনপদ

শিবচরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Young man standing in a yellow flower field in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

A young man in casual clothing standing in a vibrant yellow flower field with greenery and trees in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাদারীপুর জেলার শিবচরে রাকিব মাদবর (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কে এই ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পরে ঢাকার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, রোববার রাত ৮ টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর সামনে দাঁড়িয়ে ছিল রাকিব নামের ওই যুবক। কিছুক্ষণ পরেই অতর্কিত ভাবে ৪/৫ জনের একটি দল হামলা করে কুপিয়ে জখম করে। আহতাবস্থায় সড়কে লুটিয়ে পরলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশিদুল ইসলাম বলেন, ‘গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা প্রেরণ করেছি।’

এদিকে, প্রকাশ্যে ব্যস্ততম সড়কে কুপিয়ে জখমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ!

বিষয়:কুপিয়ে জখম
প্রতিবেদক

রাহাত হোসাইন

মাদারীপুর প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…