জনপদ

সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

দাগনভূঞা থানার ভবনের প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দাগনভূঞা থানার ভবনের প্রবেশদ্বার, যেখানে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে নরেশ চন্দ্র দাস (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ভোরে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের আমু ভূইয়া বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত নরেশ চন্দ্র দাস উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মানিক মাস্টার বাড়ির বিনোদ চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নরেশ চন্দ্র দাস আমু ভূইয়া হুজুরের মাজারের বাগানে সুপারি চুরি করতে গাছে ওঠেন। এ সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নরেশকে মৃত ঘোষণা করেন।

নরেশের বড় ভাই কার্তিক চন্দ্র দাস বলেন, আমার ভাই নরেশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। ভোরে চুপিচুপি বাড়ি থেকে বের হয়ে যায়। পরে খবর পাই সে সুপারি গাছ থেকে পড়ে মারা গেছে।

দাগনভূঁইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সুপারি সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:ফেনী
প্রতিবেদক

ফেনী প্রতিনিধি

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…