চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর বিরুদ্ধে যে হুঙ্কার দিলেন থালাপতি বিজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

গত কয়েক মাস ধরে বিবাহবহির্ভূত সম্পর্কের খবরে সরগরম তামিলনাড়ুর বিনোদনজগৎ থেকে রাজনীতি। বলছি, ভারতীয়  দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের সম্পর্কের কথা।

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) পার্টির প্রতিষ্ঠাতা তিনি। তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। তারপর থেকেই থালাপতির সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে। শোনা যায়, ইতিমধ্যে স্ত্রীকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন অভিনেতা। তবে এবার সরাসরি স্ত্রীর বিরুদ্ধে হুঙ্কার দিলেন থালাপতি!

এই মুহূর্তে তামিলনাড়ু জুড়ে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। সম্প্রতি দলের এক জনসভা থেকে বিজয় বলেন, ‘‘নির্বাচনের ৩০ দিন আগে আমার চারপাশের বেশ কিছু মানুষ সম্মানহানির চেষ্টা করেছিলেন। সেটা কাজে আসেনি। আপনারা আমাকে যতই পরীক্ষা ও কষ্টের মধ্যে ফেলুন না কেন, আমাকে জনগণের থেকে আলাদা করতে পারবেন না।’’ অনেকের দাবি, তিনি স্ত্রী সঙ্গীতার উদ্দেশেই এই বক্তব্য রেখেছেন।

এই প্রথম নয়, দিনকয়েক আগেও বিজয় বলেছিলেন, ‘‘আমার জীবন নিয়ে যে সব আলোচনা হচ্ছে তাতে কান দেবেন না। আপনাদের সময় দেওয়ার মতো কোন বিষয় নয়।’’

বিজয়ের এমন মন্তব্যে অনেকেই রেগে গিয়েছেন তার উপর। কেউ কেউ তাকে ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করছেন! কেউ অবশ্য থালাপতির প্রতি সমব্যথী হয়ে তার পক্ষ নিয়েছেন। এদিকে অভিনেতার স্ত্রী সঙ্গীতা আবারো আদালতের শরণাপন্ন হয়েছেন শ্বশুরবাড়িতে থাকার অধিকারের দাবিতে।

অভিনেতা চেন্নাইয়ের বাড়িতে স্ত্রী সঙ্গীতাকে তত দিনই থাকতে দেবেন যত দিন মামলা চলছে, এমনটাই শোনা যাচ্ছে। অনেকেই দাবি করেছেন, অভিনেতা স্ত্রী ও সন্তানদের সেভাবে দায়িত্ব নিচ্ছেন না। তবে সূত্রের খবর, স্ত্রীর নামে একাধিক বিনিয়োগ আগে থেকেই করে রেখেছিলেন অভিনেতা। সেখান থেকে তার মাসিক ৪৯ লক্ষ টাকা আয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থালাপতি বিজয়সঙ্গীতা স্বর্ণালিঙ্গম
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

এপ্রিল ১২, ২০২৬

রঙ্গমঞ্চে হুমায়ূন আহমেদের সাইকোথ্রিলার জিন কাফিল

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন

এপ্রিল ১২, ২০২৬

সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ মারা গেছেন

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT