চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লা লিগা প্রায় জিতে গেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 03, মে 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

ওসাসুনার রক্ষণ বেশ ভুগিয়েছে বার্সেলোনাকে। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না জাভি হার্নান্দেজের দল। ম্যাচের শেষমুহূর্তে এসে জর্ডি আলবার গোলে টেনেটুনে জয় তুলে লিগ শিরোপার সুবাস পাচ্ছে কাতালানরা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত জাভি বলেই ফেললেন, ‘লা লিগা প্রায় জিতে গেছি।’

ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে বেশিরভাগ সময় দশজন নিয়ে রক্ষণ আগলে রাখলেও শেষরক্ষা হয়নি ওসাসুনার। ১-০ গোলে ওসাসুনাকে হারায় বার্সা।

ম্যাচ শেষে জাভি স্বীকার করেছেন, জয় তুলতে বেশ বেগ পেতে হয়েছে। বলেছেন, ‘ম্যাচে জয় পেতে আমাদের অনেক ভুগতে হয়েছে। কিছু স্পষ্ট সুযোগ কাজে লাগাতে পারিনি। তারা ভালো ডিফেন্স করেছে। কিন্তু শেষপর্যন্ত জর্ডির গোলে আমরা জয় পেয়েছি।’

৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ জয়ের বন্দরের আরও কাছাকাছি চলে গেল বার্সেলোনা। একই রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে শিরোপা দৌড় থেকে এক প্রকার ছিটকেই গেছে টেবিলের দ্বিতীয় দল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট এখন ৬৮।

লিগে এখনও ৫টি করে ম্যাচ বাকি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। এরমধ্যে এক ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে কাতালান ক্লাবটি। এমন বাস্তবতায় স্প্যানিশ কোচ জাভিও সুবাস পাচ্ছেন শিরোপার।

৪৩ বর্ষী কোচ বলেছেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। লা লিগা প্রায় জিতে গেছি। রায়ো ভায়েকানোর কাছে পরাজয়ের পর রিয়াল বেটিস এবং ওসাসুনার বিপক্ষে অর্জন করা ছয় পয়েন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরের ম্যাচে কী ঘটবে, এখন তাই দেখার অপেক্ষায় আছি।’

ট্যাগ: জাভিবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলিয়াকে ঐশ্বরিয়া ভেবে ভুল!

পরবর্তী

মেসির সঙ্গে তুলনার সূচনা হালান্ডের প্রাপ্য: গার্দিওলা

পরবর্তী

মেসির সঙ্গে তুলনার সূচনা হালান্ডের প্রাপ্য: গার্দিওলা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে চাকরির নামে প্রতারণা

সর্বশেষ

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ফেব্রুয়ারি 1, 2026

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিবছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে ‘বাংলা খেয়াল উৎসব’

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version