শিল্প সাহিত্য

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেলেন যে দুই লেখক

বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৩ পেলেন কথাশিল্পী বিপ্রদাশ বড়ুয়া এবং তরুণ লেখক সাদিয়া সুলতানা

পুরস্কার গ্রহণের সময় রাবেয়া খাতুন ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও অতিথিরা রাবেয়া খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের গুণী কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন বুধবার (২৭ ডিসেম্বর)। এদিন প্রথিতযশা এই লেখকের নামে বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার প্রদান করা হয়।

বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এই বছর এই পুরস্কার পেয়েছেন কথাশিল্পী বিপ্রদাশ বড়ুয়া এবং তরুণ লেখক সাদিয়া সুলতানা।

বিপ্রদাশ বড়ুয়ার অসুস্থতাজনিত কারণে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার সন্তান সুজন বড়ুয়া। বিপ্রদাশ বড়ুয়াকে পুরস্কার হিসেবে নগদ দুই লক্ষ টাকা ও একটি ক্রেস্ট প্রদান করা হয়। তরুণ লেখক সাদিয়া সুলতানা পান নগদ এক লক্ষ টাকা ও একটি ক্রেস্ট।

বুধবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির ভারপ্রাপ্ত সচিব ড. মো. হাসান কবীর, রাবেয়া খাতুনের জ্যেষ্ঠপুত্র চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রাবেয়া খাতুন স্মৃতি কমিটির সভাপতি ছড়াকার আমীরুল ইসলাম।

প্রতিষ্ঠান ও লেখকদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ
পুরস্কার নিচ্ছেন তরুণ লেখক সাদিয়া সুলতানা

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে দর্শকসারিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাবেয়া খাতুনের জ্যেষ্ঠ কন্যা রন্ধনবিদ কেকা ফেরদৌসী, জ্যেষ্ঠ জামাতা প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু, কবি-লেখক সরকার আমিন, ছড়াকার আসলাম সানী, লেখক গীতালি হাসান, প্রবীণ সাংবাদিক আবদুর রহমান, আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

রাবেয়া খাতুনের জন্মদিনে বুধবার দিনভর ছিলো নানা আয়োজন। কিংবদন্তী কথাসাহিত্যিকের ৮৮তম জন্মদিন উপলক্ষ্যে রাবেয়া খাতুন স্মৃতি কমিটি, রাবেয়া খাতুন ফাউন্ডেশন এবং পরিবারের পক্ষ থেকে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া, দুপুর ১২টায় চ্যানেল আই প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ, যোহরের নামাজের পর রাবেয়া খাতুন ফাউন্ডেশনে মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘প্রসঙ্গ রাবেয়া খাতুন’- শীর্ষক একক বক্তৃতায় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বক্তব্য রাখেন।

বিষয়:আমীরুল ইসলামনুরুল হুদাফরিদুর রেজা সাগরবাংলা একাডেমিরাবেয়া খাতুনরাবেয়া খাতুন পুরস্কার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…