ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে, হবে ওভালে

অলভালে ক্রিকেট স্টেডিয়ামের দৃশ্য, দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অলভালে ক্রিকেট স্টেডিয়ামের উঁচু থেকে তোলা ছবি, দর্শকরা উপস্থিত, মাঠে প্রস্তুতি চলছে. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালের তারিখ ও মাঠের নাম জানাল আইসিসি। বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, আগামী ৭-১১ জুন ইংল্যান্ডের ওভালে হবে ফাইনাল মহারণ। যার দৌড়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

এবারের আসরের ফাইনাল খেলতে ভারতকে আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজে জিততে হবে। টেবিলের তিনে থাকা শ্রীলঙ্কা এবং চারে থাকা সাউথ আফ্রিকারও ফাইনালে যাওয়ার সুযোগ আছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দুদলের সিরিজ রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দেয়া হবে বিশেষ কিছু। এই প্রতিযোগিতায় আমরা দল হিসেবে আগাচ্ছি এবং উন্নতি করছি। যদি জুনে আমরা শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চাই, তার আগে অস্ট্রেলিয়ার মতো শক্ত প্রতিপক্ষকে উৎরাতে হবে।’ সম্ভাব্য ফাইনাল খেলার বিষয়ে এমন মত ভারত অধিনায়ক রোহিত শর্মার।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী। বলেছেন, ‘গত দুবছর ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে সুযোগ গতবার ওভার রেটের জন্য নিতে পারিনি। আমরা আত্মবিশ্বাসী যে এখানেই (বোর্ডার-গাভাস্কার সিরিজ) ফাইনালের একটি জায়গা নিশ্চিত করতে পারবো। অসাধারণ খেলতে থাকা খেলোয়াড় ও স্টাফদের জন্য ফাইনালটি হবে দারুণ একটি পুরস্কার।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পর প্রথম আসরের ফাইনালে খেলে ভারত ও নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ছয় দিনের ম্যাচে জিতে ইতিহাসের পাতায় নাম লেখায় কিউইরা।

বিষয়:অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডনিউজিল্যান্ডভারতলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…