চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 11, ডিসেম্বর 2023
বাংলাদেশ
A A
Advertisements

হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এবং ফ্রাইডেজ ক্যাম্পেইন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

গতকাল (১০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের আহ্ববায়ক মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)।

মানববন্ধনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কান্ট্রি কো- অর্ডিনেটিং মেকানিজম এর সদস্য এ এস এম সিরাজুল ইসলাম বলেন, চিকিৎসা মানবাধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সরকার প্রতিটি মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব হয়ে উঠবে না। আমরা যদি যার যার অবস্থান থেকে কাজ করি তাহলে প্রতিটি মানুষের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কান্ট্রি কো-অর্ডিনেটিং মেকানিজমের সদস্য এবং পিএলএইচআইভি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো হাফিজউদ্দিন মুন্না বলেন, এইচআইভিএইডস এ আক্রান্ত ব্যক্তি ও যৌন কর্মীদের মানবাধিকার বিভিন্ন জায়গায় লঙ্ঘিত হচ্ছে। সরকার এবং আমাদের প্রতিটি সচেতন মানুষের উচিত তাদের মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখা। শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে দেশের সামগ্রিক উন্নতি সম্ভব না। দেশের প্রতিটি মানুষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা পেলেই দেশের সত্যিকারের উন্নয়ন হবে।

উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ মানিক) তার বক্তব্যে বলেন, আমরা একবিংশ শতাব্দিতে বসবাস করি। আমরা নিজেদের সভ্য মানুষ হিসেবে দাবী করেও মানুষকে হত্যা করি। ইউক্রেনে যুদ্ধ চলছে। ফিলিস্তিনি অগণিত নারী-শিশুদের হত্যা করা হচ্ছে। ধ্বংষ করা হচ্ছে হাসপাতাল, শিক্ষা-প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়। আমরা আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই মানববন্ধন থেকে এইসব যুদ্ধ, হত্যা এবং বৈষম্যের অবসানের দাবী জানাই।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট খান মাহমুদুল হাসান, আমাদের ভাবনা অ্যাসোসিয়েশ (আভা) এর প্রেসিডেন্ট সিনথিয়া ভুঁইয়া এবং লিলি সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আনিসা খাতুন টুনি। এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এবং ফ্রাইডেজ ক্যাম্পেইন ইন্টারন্যাশনালের সদস্য, সেচ্ছাসেবক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষ।

ট্যাগ: ফ্রাইডেজ ক্যাম্পেইন ইন্টারন্যাশনালবিশ্ব মানবাধিকার দিবসহিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মৃতিসৌধ এলাকায় ১৩ থেকে ১৫ ডিসেম্বর সর্বসাধারণের প্রবেশ বন্ধ

পরবর্তী

সিনিয়র শিল্পীদের নিয়ে ছবি বানান, মানুষ হলে যেতে বাধ্য হবে!

পরবর্তী

সিনিয়র শিল্পীদের নিয়ে ছবি বানান, মানুষ হলে যেতে বাধ্য হবে!

খাবার না পাওয়ায় আওয়ামী লীগের সভায় চেয়ার ভাংচুর

সর্বশেষ

বাবা হারালেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল

ফেব্রুয়ারি 1, 2026
এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি।

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version