ক্রিকেট

রাতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

মহাকাশ থেকে পৃথিবীর ছবি ও বিশ্বকাপ ট্রফি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশ থেকে পৃথিবীর ছবি ও বিশ্বকাপের ট্রফি দেখা যাচ্ছে, যা মহাকাশে উন্মোচনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে খুব বেশিদিন বাকি নেই। ৫ অক্টোবর ভারতে বসবে জমজমাট আসরটি। যে ট্রফির জন্য লড়বে দশটি দেশ, সেটি আসছে বাংলাদেশে। রোববার মধ্যরাতে শ্রীলঙ্কা থেকে ঢাকায় পৌঁছাবে বিশ্বশিরোপা। সোনালি রঙের স্বপ্নের ট্রফি বরণে প্রস্তুত বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে সোমবার বিকেল তিনটায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়া ১-এ ফটোসেশন করা হবে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা অবধি প্রদর্শন করা হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন পুরুষ জাতীয় দল, নারী দল, সাবেক খেলোয়াড়, ক্রিকেট অফিসিয়াল, সংগঠক, মিডিয়াকর্মীরা।
বুধবার সর্বসাধারণের প্রদর্শনের জন্য ট্রফি রাখা হবে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সেখানে।
বিষয়:২০২৩পদ্মা সেতুবিশ্বকাপ ট্রফিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…