বিশ্ব ক্যানসার দিবস। ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হলো অর্থাৎ ক্যানসার চিকিৎসায় বৈষম্য দূর করা এবং সবাইকে সমান সুযোগ নিশ্চিত করা।
আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনতামূলক সেমিনার, র্যালি ও ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। এছাড়াও, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে তথ্য প্রচার করা হচ্ছে।
ক্যানসার একটি জীবনঘাতী রোগ, যা বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ১ কোটি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা পেলে ক্যানসার নিরাময় সম্ভব।
ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং পরিবেশ দূষণ ক্যানসারের প্রধান কারণ। তাই জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনে এই রোগের ঝুঁকি কমানো সম্ভব। এছাড়াও, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা জরুরি।
বিশ্ব ক্যানসার দিবসে সবাইকে ক্যানসার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ক্যানসার নিয়ে ভয় নয়, সচেতনতাই পারে এই রোগ মোকাবিলায় সফলতা এনে দিতে।









