ক্রিকেট

টানা হারের বৃত্তে খুলনা টাইগার্স

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান, প্রতিযোগিতা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিপিএল শুরুর পর প্রথম চার ম্যাচে টানা জয় পেয়ে শীর্ষে উঠেছিল খুলনা টাইগার্স। পঞ্চম ম্যাচে ফরচুন বরিশালের কাছে প্রথম হারের মুখ দেখে। সেখান থেকে রূপসা পাড়ের দলটি খেই হারিয়েছে। খেলোয়াড় ও মাঠ বদলেও কাজ হচ্ছে না। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন এনামুল হক বিজয়রা।

মঙ্গলবার বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সের কাছে ৭৮ রানে হারে খুলনা। দলটি আসরে টানা চতুর্থ হারের মুখ দেখল। আগে ব্যাট করা রংপুর ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। জবাবে খুলনা ১০ বল বাকি থাকতে ১৪১ রানে অলআউট হয়।

এ জয়ে টেবিলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থেকে নিজেদের অবস্থান শক্ত করল রংপুর। ১৪ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের শীর্ষে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তৃতীয় উইকেটে সাকিব আল হাসান এবং শেখ মেহেদীর ১০৯ রানের জুটি এবং শেষ দিকে সোহান ও ডোয়াইন প্রিটোরিয়াসের ক্যামিওতে ৫ উইকেটে ২১৯ রান তোলে রংপুর। খুলনার পেসার লুক উড ১৯ রানে ৩টি এবং নাহিদ রানা ও নাসুম আহমেদ একটি উইকেট নেন।

জবাবে ১৪১ রানে অলআউট হয় খুলনা। রংপুর জয় পায় ৭৮ রানে। অ্যালেক্স হেলসের সর্বোচ্চ ৬০ রানের ইনিংসে খেলেন, দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে উডের থেকে। রংপুরের ইমরান তাহির ২৬ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন। এছাড়া সাকিব নেন ২ উইকেট।

বিষয়:উডখুলনানাসুমবিজয়বিপিএলমেহেদী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…