বাংলাদেশে চলমান অস্থিরতায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী মাসে শুরু হবে বিশ্বকাপ। আসরের জন্য বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল দিয়েছে।
সাউথ আফ্রিকায় হওয়া গত আসরের জয়ী দলের তিনজন বাদ পড়েছেন। ঢুকেছেন তায়লা ভিলাইমীনক, ফোবি লিচফিল্ড এবং সোফি মলিনাক্স। বাদ পড়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার জেস জোনাসেন।
মেয়েদের আসরটিতে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান ও রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাথে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল
এলিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলেহ গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস, অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনাক্স, বেথ মুনি, এলিসা পেরি, মেগান শুট, অ্যানাবেল সাউদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহেম, তায়লা ভিলাইমীনক।









