ক্রিকেট

সাফজয়ী সাবিনাদের অর্থ পুরস্কার দেবে বিসিবি

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে, সাফ চ্যাম্পিয়নশিপে বিজয় অর্জন করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে ফিরেছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে লাল-সবুজের দল। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে চ্যাম্পিয়ন হওয়া সাবিনা-সানজিদাদের অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপে ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অর্থের পরিমাণ না জানালেও বলেছেন বড় অঙ্কের পুরস্কার দেবেন সাফজয়ীদের।

এর আগে মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি।

বিষয়:ফারুকবাংলাদেশবিসিবিমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…