কিশোরগঞ্জ

অটোরিকশা উল্টে নারী নিহত, আহত দুই সন্তান

অটোরিকশা উল্টে নারী নিহত, আহত দুই সন্তান, ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোরিকশা দুর্ঘটনায় নিহত নারী ও আহত দুই সন্তান, ঘটনাস্থলে মানুষের ভিড় ও পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা উল্টে একজন নারী যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই শিশু সন্তান আহত হয়েছে। দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যায় এবং দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি ঘটনাস্থলেই পড়ে থাকে।

সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কাতিয়ারচর বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নব বেগম (৩০) নেত্রকোনা সদর উপজেলার বেলাটি গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে নরসিংদীতে বসবাস করতেন।

নিহতের স্বামী মোফাজ্জল হোসেন জানান, তিনি নরসিংদীতে সবজির ব্যবসা করেন। ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে কাতিয়ারচর বেইলি ব্রিজ এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই জয়নব বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত দুই সন্তানকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:অটোরিকশাসড়ক দর্ঘটনা
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…