চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়তে পারে শীত, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, পরিবেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমে আবারও শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ৪ ফেব্রুয়ারি থেকে শনিবার ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রোববার ৮ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

এই সময়ে সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও কুয়াশা দেখা দিতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে, ভোরে কুয়াশা পড়তে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

Reneta

শনিবার ৭ ফেব্রুয়ারি সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও কুয়াশা দেখা দিতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজকের আবহাওয়াআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরগরমতাপমাত্রাশীত
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT