পরিবেশ

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

মাঘের শেষভাগে এসে রাজধানী ঢাকার আবহাওয়ায় শীতের প্রভাব ধীরে ধীরে কমে আসছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের প্রথমার্ধে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।

এদিকে, সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিষয়:আজকের আবহাওয়াআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরগরমতাপমাত্রাশীত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…