জনপদ

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

বস্তির মানুষজন একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে জমায়েত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্তির এলাকায় একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে কিছু মানুষ জমায়েত হয়েছে, সম্ভবত দুর্ঘটনা বা অপরাধের স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্ত্রী ছালেহা খাতুনকে (৫৮) কুপিয়ে হত্যা করেছেন স্বামী এলাহী বক্স (৬২)।

শুক্রবার ১০ মে সকাল ৬টার দিকে সদর উপজেলার গোভিপ্রর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে।

ছালেহা খাতুনের বড় মেয়ে হালিমা খাতুন (৩৯) বলেন, সকালে উচ্চস্বরে চিৎকার শুনে বাবা মায়ের ঘরের সামনে গিয়ে দেখি বাবা আমার মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে বসে আছেন। রক্ত গাড়িয়ে গড়িয়ে পড়ছে।

তিনি বলেন, তাৎক্ষণিক অনেক লোকজন জড় হয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাবাকে গ্রেপ্তার ও মায়ের লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।

এলাহী বক্সকে গ্রেপ্তারের সময় তিনি বলেন, আমার পারবিারক জীবন অসহ্য হয়ে গিয়েছিলো। নানা রকম সমস্যার কারণে উত্তেজিত হয়ে মাথা ঠিক রাখতে পারিনি। তাই এই অপরাধ করে ফেলেছি।

গ্রেপ্তারের সময় তিনি পুলিশকে বলেন, আমাকে নিয়ে চলেন। ডিসি সাহেবকে বলে আমাকেও গুলি করে হত্যা করেন।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক নানা সমস্যার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

বিষয়:স্ত্রী খুনস্বামীর হাতে স্ত্রী খুন
প্রতিবেদক

গোলাম মোস্তাফা

মেহেরপুর প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…