চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের সাথে গভীর প্রেম সত্ত্বেও কেন মুকেশকে বিয়ে করেন রেখা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 18, ডিসেম্বর 2025
বিনোদন
A A
Advertisements

বলিউডের চিরচেনা আলোচিত প্রেমকাহিনি রেখা–অমিতাভ বচ্চন! অথচ গভীরভাবে অমিতাভকে ভালোবাসার পরও ১৯৯০ সালে দিল্লির শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। সম্প্রতি সেই সিদ্ধান্তের পেছনের কারণ প্রকাশ করেছেন ফ্যাশন ডিজাইনার বীনা রামানি।

আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বীনা রামানি জানান, অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা না দেখে রেখা এক ধরনের স্থিতি ও নতুন শুরুর খোঁজে ছিলেন। সেই সময়েই মুকেশ আগারওয়ালের সঙ্গে তার পরিচয়।

বীনা রামানি বলেন, “আমার এক বন্ধু মুকেশকে রেখার সবচেয়ে বড় ও একনিষ্ঠ ভক্ত হিসেবে বর্ণনা করেছিল। সে রেখার যেকোনো সিনেমার সংলাপ বলতে পারত, এমনকি তার পুরো জীবনকাহিনিও জানত।”

রামানি জানান, ফোনে রেখা ও মুকেশের প্রথম কথা হয় তার মাধ্যমেই। মাত্র দুই–তিন মিনিট কথা বলার পর রেখা মুকেশের নম্বর চেয়ে নেন, কিন্তু নিজের নম্বর দিতে নিষেধ করেন। পরে রেখাই মুকেশকে ফোন করেন।

মুকেশ আগারওয়ালের ব্যক্তিত্ব সম্পর্কে বীনা বলেন, “দেখতে তিনি খুব আলাদা কেউ ছিলেন না- খাটো, গাঢ় রঙের। রাস্তায় ছয়বার পাশ কাটালেও চিনতে পারতেন না। কিন্তু কথা বললে মুগ্ধ না হয়ে পারবেন না। তিনি খুবই ভদ্র ও ভালো মানুষ ছিলেন। আর রেখা ছিলেন একজন পূর্ণাঙ্গ ডিভা।”

তিনি আরও জানান, মুকেশের চোখে রেখার প্রতি যে গভীর আন্তরিকতা ও ভালোবাসা ছিল, তা তখন রেখার ভালো লেগেছিল। বীনা বলেন, “তার এক ধরনের অবসেসিভ ভালোবাসা হয়তো সেই সময় রেখার হৃদয়ভাঙা মনকে সান্ত্বনা দিয়েছিল।”

দুই শহরে বসবাস নিয়েও ছিলো শঙ্কা! রেখা মুম্বাইয়ে, মুকেশ দিল্লিতে- এই বাস্তবতা নিয়েও সন্দেহ ছিল। ছবি আদান–প্রদানের পর রেখা একবার বীনাকে বলেছিলেন, “ও কি আমার পাশে দাঁড়াতে পারে?” ইঙ্গিত ছিল, তার কল্পনায় তখনও অমিতাভ বচ্চনের উপস্থিতি।

তবু অপ্রত্যাশিতভাবেই দ্রুত বিয়ে করেন রেখা ও মুকেশ। বীনা রামানি বলেন, “হঠাৎ পত্রিকায় খবর দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এত দ্রুত হবে ভাবিনি। বাস্তবে মুম্বাইয়ের জীবন ছেড়ে দিল্লিতে মানিয়ে নেওয়াটা রেখার জন্য কঠিনই ছিল।”

১৯৯০ সালে বিয়ের কয়েক মাসের মধ্যেই এই সম্পর্কের করুণ পরিণতি ঘটে। মুকেশ আগারওয়াল আত্মহত্যা করলে রেখার সেই বিবাহিত জীবন চিরতরে শেষ হয়ে যায়। এনডিটিভি

ট্যাগ: অমিতাভ বচ্চনপ্রেম কাহিনিপ্রেম কাহিনীবলিউডমুকেশ আগারওয়ালরেখাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরবর্তী

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

পরবর্তী

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

ইংলিশদের আবারও বিবর্ণ ব্যাটিং, সুবিধায় আছে অস্ট্রেলিয়া

সর্বশেষ

গ্র্যামিতে ইতিহাস গড়লেন দালাই লামা

ফেব্রুয়ারি 2, 2026

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি 2, 2026

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version