Advertisements
জিয়াউর রহমানের শাসনামলে বিমান বাহিনীর এক বিদ্রোহের ঘটনায় সামরিক আদালতে দণ্ড পাওয়াদের সাজা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তাদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। দণ্ডাদেশ পাওয়াদের চাকরির স্বাভাবিক অবসর গ্রহণ পর্যন্ত বেতন, অন্য সব সুবিধা এবং পেনশন পাওয়া নিয়েও রুল জারি করেছেন আদালত।






