ফুটবল

যাদের নিয়ে হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এএফসি এশিয়ান কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের আগে সন্ধ্যা সাতটার দিকে মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ ও হংকং। বাংলাদেশের একাদশে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা মরার লড়াই। 

এ ম্যাচে নেতৃত্ব দেবেন সোহেল রানা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া নেই শুরুর একাদশে। কানাডা থেকে আসা সামিতও নেই।

বাছাইয়ে গ্রুপ ‘সি’তে বাংলাদেশ। গ্রুপের অন্য দেশগুলো- হংকং, সিঙ্গাপুর ও ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং চায়না। তলানির দল ভারত। ম্যাচটি সরাসরি দেখা যাবে আইস্ক্রিন, টি-স্পোর্টস, নাগরিক টিভি ও বঙ্গ বিডিতে।

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

বিষয়:এএফসিএশিয়ান কাপ বাছাইচায়নাবাফুফেবাংলাদেশহংকং
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…