রাজনীতি

নারী নেতৃত্ব প্রসঙ্গে জামায়াত আমীর

আল জাজিরার সাথে সাক্ষাৎকার

জামায়াতের আমির শাহবাগে আসর বসিয়ে ২০১৩ সালে বিশৃঙ্খলা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমির এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে microphones ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের একটি সাক্ষাৎকার প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। নানা প্রসঙ্গের মধ্যে নারী নেতৃত্বসহ আলোচনায় ছিল নির্বাচনে জয়ী হয়ে জামায়াত ক্ষমতায় আসলে দেশে ইসলামী আইন জারি হবে কিনা এরকম কিছু বিষয়।

সেই সাক্ষাতকারের অংশবিশেষ তুলে ধরা হলো:

আল জাজিরা: আপনারা জিতলে কি বাংলাদেশে ইসলামিক আইন জারি হবে?
ডা. শফিকুর রহমান: ভবিষ্যতে মানুষ যা ভাল মনে করে তাই করবে। ওটা মানুষের ব্যাপার।

আল জাজিরা: কিন্তু অন্যরা তো, মানে আপনার দলের নেতারা বিভিন্ন জায়গায় এসব বলছেন।
ডা. শফিকুর রহমান: আপনি শুধু দলীয় প্রধানের কথা শুনুন। অন্যরা কী বলছে সেটা ব্যাপার না। দলের প্রধান কী বলেন ওটাই আসল। ওতে যদি দেশের উপকারে আসে, তাহলে সংসদ সেটা ঠিক করবে।

আল জাজিরা: আপনি বলেছেন যে, আপনি নারীদেরকে সম্মান করেন। তাহলে একটু বলুন যে, আপনারা এবারের ইলেকশনে কয়জন নারীকে নমিনেশন দিয়েছেন?
ডা. শফিকুর রহমান: একজনও না। কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি, এবং তারা জিতেছেনও।

আল জাজিরা: মানে এই নির্বাচনে আপনারা একজন নারীকেও নমিনেশন দেননি…
ডা. শফিকুর রহমান: না একজনও না। অন্য দলও যে খুব বেশি দিয়েছে সেটা আপনি দেখাতে পারবেন না। কারণ এটা বাংলাদেশের কালচার। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।

আল জাজিরা: কিন্তু তারা অল্প কিছু হলেও দিয়েছে। আপনাাদের মত শূন্য না। আপনারা একজনকেও দিলেন না কেন?
ডা. শফিকুর রহমান: আমি এরইমধ্যে উত্তর দিয়েছি। আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা একদিনে হয়ে যাবে না। আমরা এ বিষয়ে নারীকে অসম্মান করি না।

আল জাজিরা: যদি কখনও কোনো নারী চান যে তিনি জামায়াতের প্রধান হবেন, আপনার পদে বসবেন, সেটা কি সম্ভব?
ডা. শফিকুর রহমান: না। এটা সম্ভব না। কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছেন। আমরা পুরুষরা কখনোই বাচ্চা পালতে পারব না। আমরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে পারব না। এটা আল্লাহর দান। যেটা আল্লাহ বানিয়েছেন সেটা আমরা পাল্টাতে পারব না।

আল জাজিরা: নারী যদি পরিবার চালাতে পারে, যদি বাচ্চা পালতে পারে, তাহলে জামাতের প্রধান হতে পারবে না কেন?
ডা. শফিকুর রহমান: এমন কিছু জিনিস আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না। তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আপনি জানেন সেটা।

আল জাজিরা: না, আমি আসলে জানিনা…
ডা. শফিকুর রহমান: কেন জানেন না সেটা আপনি? মা বাচ্চা পয়দা করার পর যে দায়িত্ব পালন করে, সেটা কি আপনি পারবেন? কখনোই না। আল্লাহ সবচেয়ে ভাল জানেন।

আল জাজিরা: কিন্তু গত তিন দশক ত দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন। তারা কি দেশ চালাননি?
ডা. শফিকুর রহমান: আমরা তাদেরকে অসম্মান করছি না। আমাদের তাতে অসুবিধা নাই।

আল জাজিরা: মেয়েরা প্রতিষ্ঠান চালাচ্ছে না? তারা কত প্রতিষ্ঠানের প্রধান না? তাহলে দেশ চালাতে পারবে না কেন?
ডা. শফিকুর রহমান: পৃথিবীর অধিকাংশ দেশ নারীদেরকে এ পদে যোগ্য মনে করে না। শারীরিকভাবেই এটা সম্ভব না। এটাই সত্য।

আল জাজিরা: অনেক দেশের প্রধানইতো নারী…
ডা. শফিকুর রহমান: অল্প কয়েকটা দেশে।

আল জাজিরা: আপনি বিএনপির (জোটের) অংশ ছিলেন আগে, যেখানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। আপনি কি মনে করেন না যে উনি ভাল কাজ করেছেন?
ডা. শফিকুর রহমান: হ্যাঁ। এটা আমাদের সিদ্ধান্ত না। ওটা ওদের পার্টির সিদ্ধান্ত।

বিষয়:জামায়াতে ইসলামিডা. শফিকুর রহমাননারী নেতৃত্ব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…