পরিবেশ

তাপমাত্রা কমা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

উচ্চ তাপমাত্রার সূচক দেখানো থার্মোমিটার, সূর্য্য ও আকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে সূর্য্য ও কিছু মেঘের মাঝে তাপমাত্রা সূচক দেখানো থার্মোমিটার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশে বিরাজমান তাপপ্রবাহ কয়েকটি জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

রোববার ৫ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭২ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তরপূর্বাভাসসারাদেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…