২৫০ সিসির মোটরসাইকেল বিষয়ে যা জানালেন অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি, এই ছবি দেখাচ্ছে একটি কালো ও ধূসর ২৫০ সিসির মোটরসাইকেল।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রস্তাবিত আগামী বাজেটে দেশে ২৫০ সিসির উপরের মোটরসাইকেলের দাম বৃদ্ধি পাবে। নতুন বাজেটে দেশে ২৫০ সিসির উপরের মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে শুল্ক ৫ শতাংশ হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। ফলে এ জাতীয় মোটরসাইকেলের দাম বৃদ্ধি পাবে।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী প্রস্তাব করেন যে, ২৫০ সিসির ঊর্ধ্বসীমা ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের জন্য উক্ত যন্ত্রাংশগুলো আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ ধার্য করার সুপারিশ করছি। একইসঙ্গে বাংলাদেশ কাস্টমস ট্যারিফে সংশ্লিষ্ট পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ শতাংশ হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ ধার্য করার সুপারিশ করছি।
এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।
৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।







