জনপদ

জিএম কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন সারজিস

সার্জিসের বক্তব্যের সময় বিভিন্ন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্জিসের বক্তব্যের সময় বিভিন্ন ব্যক্তি উপস্থিত, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, জাতীয় পার্টির আন্দোলনের আড়ালে আওয়ামী লীগ রাস্তায় নামলে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বিপৎজনক হবে।

রংপুরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবন ‘দ্য স্কাই ভিউ’তে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে তার উপস্থিতিতেই বিক্ষোভ মিছিল থেকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে দাবি এনসিপির। এ ঘটনার পর শনিবার রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আটকের খবরে সেখানে ছুটে যান সারজিস আলম।

এসময় সারজিসের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। পরে সাংবাদিকদের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, সেনাবাহিনী ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে।

মধ্যরাতে জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে ছেড়ে দেয়া হয়। পরে রাত ২টার দিকে সারজিস আলম সেখানে থেকে চলে যান। এর আগে সারজিস আলম জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি টিম উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের যে সাজা হবে, জাতীয় পার্টিরও তা হওয়া উচিত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাদেরও জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী।

বিষয়:এনসিপিজাতীয় নাগরিক পার্টিজাতীয় পার্টিজি এম কাদেরসারজিস আলম
প্রতিবেদক

মেরিনা লাভলী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…