চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাম্পে পেট্রোল না পেয়ে ঘোড়ায় চেপে কাজে ডেলিভারি ম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের হায়দরাবাদের পাম্পে বাইকের জন্য পেট্রোল না পেয়ে ঘোড়ায় চেপে কাজে গেছেন দেশটির অন্যতম অনলাইন ভিত্তিক খাদ্য সরবরাহ সংস্থা জোমাটোর একজন ডেলিভারি ম্যান। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েকদিন ধরেই দিনভর জায়গায় জায়গায় বিক্ষোভের পর গতরাতে কাজে ফেরেন ট্রাকচালকরা। তবে এর আগে দেশজুড়ে যে আন্দোলন তারা শুরু করেছিলেন, তাতে জ্বালানি সরবরাহের ওপর চাপ পড়তে শুরু করেছিল। অনেক জায়গায় বন্ধ ছিল পেট্রোল পাম্প। যেগুলো সচল ছিল সেগুলোতে লম্বা লাইন দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেককেই। আর এরই মাঝে জ্বালানির অভাবে ঘোড়ায় চড়েই রাস্তায় নেমে পড়েন এক জোমাটো’র ডেলিভারি ম্যান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, জোমাটোর লোগো আঁকা লাল জ্যাকেট পরে থাকা এক যুবক ঘোড়ার পিঠে চেপে রাস্তা দিয়ে যাচ্ছে। তার পিঠে খাবার বহন করার জোমাটোর হটব্যাগ। ভিডিওটি তোলা হয় হায়দরাবাদের চঞ্চলগুড়া অঞ্চলে ইম্পেরিয়ল হোটেলের সামনে।

ভিডিওতে ঘোড়ার পিঠে চেপে থাকা যুবককে রাস্তার পাশের একজনের সঙ্গে কথা বলতে শোনা যায়। সেখানেই তাকে বলতে শোনা যায়, পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে গিয়েছিল। তাই তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছেন।

জোমাটো’র ডেলিভারি ম্যান বলেন, পেট্রোল পাইনি ভাই। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। অর্ডার পাওয়ার পর তাই ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছিলাম।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শহরের মতো হায়দরাবাদের বিভিন্ন পেট্রোল পাম্পেও গতকাল গাড়ির লম্বা লাইন দেখা গিয়েছিল। পাম্প ছাড়িয়ে লাইন রাস্তায় এসে নেমেছিল। তবে আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘোড়াঘোড়ায় চেপে কাজে ডেলিভারি ম্যানজোমাটোডেলিভারি ম্যানপাম্পপেট্রোল
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো কাল

এপ্রিল ৬, ২০২৬

জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: এক বছরেও নথি পায়নি পিবিআই

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচার বিভাগ, দুর্নীতি ও গুম বিষয়ে সরকার পেছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে: ইফতেখারুজ্জামান

এপ্রিল ৬, ২০২৬

ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

এপ্রিল ৬, ২০২৬

মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জে যাত্রা করছে স্টার সিনেপ্লেক্স

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT