বাংলাদেশ

ধানমণ্ডি ৩২ থেকে গ্রেপ্তারকৃত রিকশাচালককে নিয়ে যা জানলো ডিএমপি

চ্যানেল আই অনলাইন লোগো ও জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ধানমণ্ডি-৩২ থেকে গ্রেপ্তারকৃত রিকশাচালক (সংগ্রহীত)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসা রিকশাচালক মো. আজিজুর রহমানকে (২৭) হত্যা মামলার আসামি করা হয়নি, তাকে পেনাল কোডের একটি নিয়মিত মামলায় আসামি করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার ১৭ আগস্ট ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ এলাকা হতে মো.আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ধানমণ্ডি থানার এপ্রিল মাসে রুজুকৃত একটি মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ১৬ আগস্ট তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো.আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক মো.আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আাসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। তাই এই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করা মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

এমতাবস্থায়, এ বিষয়ে কোনরকম বিভ্রান্তি ছড়ানো থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে ডিএমপি।

বিষয়:ডিএমপিধানমন্ডি ৩২রিকশাচালকহত্যা মামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…